1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দোয়ারাবাজারে পুলিশের উপর হামলা সহ মোটরসাইকেল ছিনতাই : মামলা দায়ের

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২০ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১১ নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের হয়েছে।
হামলার সময় পুলিশের ব্যবহৃত দুটি সরকারি মোটরসাইকেলও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় একদল দুষ্কৃতকারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পুলিশকে সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে পুলিশ সদস্যদের জখম করে। একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, মো. দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মো. সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) ও সজিব মিয়া (২০)।
আসামীরা মৌলারপাড় এলাকার বাসিন্দা।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যাচেষ্টা এবং চুরির মতো গুরুতর অপরাধ।

এ ঘটনার পরদিন ১৭ জানুয়ারি মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং-১৪)। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মো. আব্দুস ছালাম।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD