1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল জগন্নাথপুর আসছেন আল্লামা মামুনুল হক

  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীরে মজলিস ও ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক আগামীকাল (২৭ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময়
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিমানযোগে অবতারণ করবেন।
পরে উক্ত মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্বাচনী জনসভাকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে পৌর পয়েন্টের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক ওলিউর রহমান চাঁন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সালমান আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD