1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স- কয়ছর আহমেদ এমপি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার::

মাদক ও অনলাইনে জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ।
সোমবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি বলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আমি দুইটি পৃথক মডেল উপজেলায় রূপান্তর করবো। শান্তিগঞ্জ উপজেলায় মাদক, একটি বিরাট, সমস্যা। এটাকে জিরো টলারেন্সের মাধ্যমে কমিয়ে আনতে হবে। মাদকের পাশাপাশি অনলাইনে জুয়া শতশত তরুণ প্রজন্মকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের যাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, বলতে লজ্জা লাগে- আমাদের সুনামগঞ্জ জেলা শিক্ষার মানের দিকে ৬৪ নাম্বার অবস্থানে আছে। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আর এই অবস্থানে দেখতে চাই না। শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা করবো ইনশাআল্লাহ।

কয়ছর আহমেদ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে যে সংস্কার প্রয়োজন সেটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন অনেক আগেই। যখন সংস্কার অনেকের কল্পনাতেই ছিল না। তখন ২০২৩ সালে আমাদের নেতা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সেই কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেখা যায় এই সংস্কার নিয়ে একটি মহলে আলোচনা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করেই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD