1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রতিদিন বাড়ছে করোনা রোগির সংখ্যা নতুন ৫জন সহ মোট আক্রান্ত ৭৬

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৩০ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের ব্যাপক তৎপরতার পরও করোনার ছোবল থামছে না। উপজেলার আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে। মোবাইল কোট সহ বিভিন্ন প্রচারনায় ব্যস্ত রয়েছে উপজেলা প্রশাসন তার পরও সংক্রামন থামছেনা। এ নিয়ে উপজেলায় ৭৬ জন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ফিরেছেন, ১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ২ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। নতুন ৫ জন সহ মোট ৪৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

 

 

 

উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সুত্রে জানা যায়, বুধবার (২৪জুন) রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় আরও ৫ জন ব্যাক্তি পজিটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাই পৌরসভার বাসিন্দা। বৃহস্পতিবার ( ২৫জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।

 

 

 

 

 

এছাড়াও আক্রান্ত পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার মো. তাজিবুর রহমান , সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায়,স্বাস্থ্য সহকারী মো. রায়হান মিয়া, সুমন্ত দেবনাথ ও মো. আব্দুল মুকিত, সমাজকর্মী রাজীব চৌধুরী এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

 

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান,  জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৭৬ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন।এরমধ্যে নতুন ঘোষিত ৪ জন সহ সর্বমোট ৩১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন,১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ,২ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৪৩ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD