1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪৭১ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

গত দু’দিনের টানা ভারি বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সকল হাওর ও খাল-বিলে হু হু করে পানি বৃদ্ধির ফলে সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার আশংকা দেখা দিয়েছে।

পানি বৃদ্ধির ফলে শুক্রবার (২৬জুন) উপজেলার আশারকান্দি, পাইলগাঁও, রানীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কুশিয়ারা নদী পাশে থাকা বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। এ ছাড়া আমনের বীজতলা তৈরি ও বীজ বপনের এখনই সময়। কিন্তু উপজেলাজুড়ে অধিকাংশ আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় সম্ভবনা দেখা দেওয়ায় চাষাবাদ ও বীজ বপন অনিশ্চিতের আশংকা করছেন কৃষকরা।

অপরদিকে হু হু করে পানি বৃদ্ধিতে মাছের পুকুর তলিয়ে যাওয়ার আশংকায় হতাশ হয়ে পড়েছেন মৎস্যচাষীরা। এছাড়া জমিতে পানি উঠায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবজি চাষীরা পড়েছেন বিপাকে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানান, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চর ও নিচু গ্রামে বন্যার পানিতে প্লাবিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।

আমন ধানের বীজতলা হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার অধিকাংশ নিচু এলাকায় বন্যার সম্ভবনা দেখা দিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভারি বর্ষণ ও পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD