1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ২জন স্বাস্থ্যকর্মী সহ ৪ জনের শরিরে করোনা শনাক্ত: মোট আক্রান্ত ৮০

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৬৫৫ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাণ কেন্দ্র পৌরশহরে করোনার ছোবল থামছে না। আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে। নতুন করে পৌরশহরের আরো ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২ স্বাস্থ্য কর্মী সহ আরো ৪জন করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে উপজেলায় ৭৬ জন করোনায় আক্রান্ত হলেন।

 

 

 

তার মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ফিরেছেন, ১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ২ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। নতুন ৩৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।  করোনা নিয়ে চলে গেলেন দুই এনজিও কর্মী নিজ এলাকায়।

 

 

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার (২৬জুন) রাতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে এ উপজেলায় আরও ৪ জন ব্যাক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ৩ জন পৌরসভার এবং ১ জন আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

 

 

 

 

শনিবার (২৭জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দ মো. জোবায়ের এর নেতৃত্বে একটি মেডিকেল টীম পৌরসভার সিএ মার্কেটএ গেলে আক্রান্ত দুই এনজিও কর্মীদের পাওয়া যায় নাই। আক্রান্ত দুই এনজিও কর্মী দুইজন নমুনা দিয়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন। একজন হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বাসিন্দা ও আরেক জন মৌলভী বাজার জেলার জুড়ি উপজেলায় নিজ বাড়িতে অবস্থান করছেন।

 

 

 

 

 

পরে দুইজনকে মোবাইলে ফোন করে হোম আইসোলেশনে থাকার পরামর্শ এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন। এছাড়াও অত্র দুই ব্যক্তির ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়। এ সময় উপজেলার স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত ৮০ জন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এরমধ্যে নতুন ঘোষিত ৮ জন সহ সর্বমোট ৩৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে, ২জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৩৯ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD