1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্যকে সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৬৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব গরিব, দু:খী মেহনতী মানুষের সেবার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি অত্র ক্লাবের আজীবন দাতা, দাতা সদস্য, প্রতিষ্টাতা সদস্য সহ বিভিন্ন গুণিজনকে সংবর্ধনা দিয়ে আসছে।

মঙ্গলবার (১৯জুলাই) বিকালে ক্লাবের অফিসে ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সমাজসেবক হাজী তকলিছ মিয়াকে সংবর্ধনা প্রদানের পূর্বে আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মো. সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফ্রেন্ডস্ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাহেদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রাহীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সমাজসেবক হাজী তকলিছ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য মো. সালেহ আহমেদ, ক্লাবের উপদেষ্টা সদস্য রাজিব তালুকদার, মো.গোলাম সারোয়ার, ক্লাবের আজীবন দাতা সদস্য মো. মিজানুর রহমান, রানীগঞ্জ স্পোটিং ক্লাবের সভাপতি মো. সুলেমান মিয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের সহ সভাপতি মো. শিপন আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থ সম্পাদক মো. রুবেল আহমেদ, ক্লাবের সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, ক্লাবের শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ মন্তাজ আহমেদ, ক্লাবের সম্মানিত সদস্য কাওছার আহমেদ ও জুবেদ আলী সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD