1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির খান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুর ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চার ইউনিয়নের ৭৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, সমাজসেবক নিজাম উদ্দিন, আবদুস শহীদ, মাহতাব উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD