1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ফাউন্ডেশন এর উদ্যোগে ১ম বার্ষিক নুরানি মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৮৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ১ম বার্ষিক নুরানি মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩নভেম্বর) রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে নূরানী মাদ্রাসায় ফাউন্ডেশনের পরিচালক মাওলানা তোফায়েল আহমদ কামরান এর সভাপতিত্বে ও সচিব মাওলানা রেজাউল করীম এবং কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামি স্কলার মাওলানা শায়খ মুফতি মওসুফ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আকমল হোসাইন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মুনাঈম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মুজাহিদ খাঁন, মাওলানা সাজ্জাদুর রহমান, সমাজ সেবক সাদিক আহমদ, বাজার ব্যবসায়ী তানভীর আহমদ সুহেল, সাংবাদিক গোলাম সারোয়ার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী মিজানুর রহমান মিজান, বাজার ব্যবসায়ী আব্দুস সামাদ, হাফিজ ইউসুফ আহমদ প্রমুখ।

এ সময় মাওলানা আকবর হোসেন, মাওলানা মিজান আহমদ, মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী, মাওলানা জামিল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ১ম স্থান অধিকার করে কুবাজপুর মাদরাসার ছাত্রী মাফরুজা আক্তার, ২য় স্থান অধিকার করে সুবিদপুর মাদরাসার ছাত্র নাবিল আহমদ, ৩য় স্থান অধিকার করে গন্ধর্বপুর মাদরাসার ছাত্রী প্রমি আক্তার। এছাড়াও ১ম দশ জন বিজয়ীকে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD