1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ দুইজন গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৫ দেখা হয়েছে

 

জহিরুল ইসলাম লাল ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এক হাজার আটশত উনত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট ও মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (৩১ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ, সার্কেল) শুভাশীষ ধর এর তত্বাবধানে ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায় এবং থানার এস আই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জানুয়ারি) গভীর রাতে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের সাজু মিয়ার বাড়ীতে অভিযান চালায়।
এ সময় তল্লাশী চালিয়ে ১৮২৯ (এক হাজার আটশত উনত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২,৫৯০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অভিযানে মাদক বিক্রির সাথে জড়িত সাজুর স্ত্রী ববিতা বেগম (২৫), ও উপজেলার সমধল (নোয়াগাঁও) গ্রামের মৃত বারেক উল্লার ছেলে আলী হোসেন (৪২)কে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে মাদক ব্যবসায়ী সাজু পালিয়ে যায়।

স্থানীয় পৌর কাউন্সিলর ছমির উদ্দীন সহ এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী সাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
পুলিশ প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীসহ পলাতক আসামী সাজুর বিরুদ্ধে মাদক আইনে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD