1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রানীগঞ্জ বাজার ব্যবসায়ীর ইন্তেকাল জানাযা সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৩৩২ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আলাল উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার দিবাগত রাতে পাইলগাঁও গ্রামে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন। সদা আলাপী হাসি মুখে সবার সাথে আলাপ করা মানুষের মৃত্যুতে বাজার সহ এলাকায় শোকে ছায়া নেমে আশে। তিনি দক্ষিণ পাইলগাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও প্রাচীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মরহুমের লাশ বাড়ীতে নিয়ে এনে শত শত জনসাধারন এক নজর দেখার জন্য ভীর করেন।

বৃহস্পতিবার বেলা ২ টা ১৫ মিনিটের সময় পাইলগাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানের দাপন করা হয়। এদিকে গুনীজনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD