1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

যুক্তরাজ্যের বেডফোর্ড বারাহতে বাংলাদেশী প্রার্থীদের নির্বাচনী উদ্দীপনা

  • আপডেটের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৭১৪ দেখা হয়েছে

ডেল হোসাইন ::

জয় পরাজয় বড় কথা নয়,অংশ গ্রহণ করাই বড়, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গ্রেট বৃটেনে আগামী ৪ঠা মে ২০২৩ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো বেডফোর্ড বারাহ কাউন্সিল নির্বাচনে বেডফোর্ড বারাহতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ক্ষমতাসীন কনজারবেটিভ পার্টি থেকে প্রার্থীতার আভাস না পাওয়া গেলেও এবার ব্রিটিশ রাজনীতির প্রধান বিরোধী দল লেবার পার্টি সমর্থিত বাংলাদেশিদের পালে হাওয়ার খবর পাওয়া গেছে।

আগামী নির্বাচনে লেবার পার্টির দলীয় নির্বাচনী মেনুফেষ্ঠ বা নির্বাচনী ইস্তেহার ইতোমধ্যে বেডফোর্ড বারায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন ব্রিটিশ পার্লামেন্টের বেডফোর্ড এন্ড কেম্পষ্টন এলাকার সাংসদ মোহাম্মদ ইয়াসিন এম পি।

এতে ইংরেজ প্রার্থীদের পাশাপাশি এশিয়ান কমিউনিটির মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশী সম্ভাব্য প্রার্থীদের প্রার্থীতার খবর পাওয়া গেছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত লেবার পার্টি থেকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর আবু সুলতান, বেডফোর্ড ও বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সু-পরিচিত মুখ বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ মাসুক উল্লাহ নানু, ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম,

ব্যবসায়ী মোহাম্মদ আলী আকবর, ব্যবসায়ী আমির উদ্দিন খান, কমিউনিটি এক্টিভিষ্ট মিসেস র‍্যালি রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী মিসেস হেনা খানম, সতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান ও মোহাম্মদ গোলাম মনোয়ার বাবর এর নাম শোনা যাচ্ছে।

আগামী ৪ঠা এপ্রিল ২০২৩ ইং তারিখে ব্রিটিশ রাজনীতির স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই চুড়ান্ত হবে কে কোথায় এবং কোন এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র-বৃটিশ-বাংলা মিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD