1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুরের সৈয়দ আবুল হোসেন মালয়েশিয়ান পার্লামেন্টের স্পিকার

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক সৈয়দ আবুল হোসেন দাতু মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ নভেম্বর পার্লামেন্টের অফিসিয়াল ফেইসবুক পেজে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ চেম্বার অধিবেশনের খবর প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে।
সরকারি প্রশাসন বিধিমালা (১৭) প্রস্তাবের অধীনে অনুষ্ঠিত ওই অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এতে অংশ নেন বুকিত গানতাংয়ের এমপি ওয়াইবি দাতো’ সৈয়দ আবু হুসেন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফাসাল এবং বাংগির এমপি তুয়ান সিয়াহরেডজান বিন জোহান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছিল যোগাযোগ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সৈয়দ আবুল হোসেনের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় বাংলাদেশ ও যুক্তরাজ্যে তাঁর স্বজন ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ। ইংল্যান্ডের ডার্লিংটনে বসবাসরত তাঁর চাচাতো ভাই, কমিউনিটি নেতা ও ইমাম সৈয়দ ছাবির আহমদ বলেন, সৈয়দ আবুল হোসেন স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এ গৌরব শুধু আমাদের নয়, সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির।
১৯৬০ সালের ২৯ জুলাই মালয়েশিয়ার তাইপিং, পেরাক এলাকায় জন্ম নেন সৈয়দ আবুল হোসেন। তাঁর পিতা সৈয়দ আবুল ফজল ১৯৫৫ সালে বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং পরে মালয়েশিয়ার নাগরিকত্ব অর্জন করেন। মা মালয়েশিয়ান হলেও পিতৃপরিচয় নিয়ে গর্ব করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD