1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ইউএনও মাঠে

  • আপডেটের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৬০ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার আইনে নিত্য পন্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ।
পবিত্র রমজান মাসে উপজেলা জুড়ে হোটেল-রেস্তুোরা, মিষ্টির দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, পোল্ট্রি বাজার, কাঁচা বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এ মাঠে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজিদুল ইসলাম।

শনিবার (০১ এপ্রিল) উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয় অনুপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও অবহেলা, দায়িত্বহীনতার অপরাধে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
অভিযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তৈরি খাদ্যের গুণগতমান নিশ্চিত করতে অধিকতর সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী কর্মকর্তা রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারের মূল্য তালিকার চাইতে যে কোন ধরনের জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও নিয়মিতভাবে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মার্চ মাসে উপজেলার আশারকান্দি, রানীগঞ্জ, পাটলি, কলকলিয়া ও পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে মোট ১২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪২ প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সর্বমোট দুই লাখ সাতাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।
তিনি ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতন হতে হবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD