1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সকল শ্রেণী-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫২৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, আমি সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পাশাপাশি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

ওসি মিজানুর রহমান আরো বলেন,
সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে।
ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ, ভালোবাসা পূর্ণ সমাজ ও দেশ গঠনে একযোগে কাজ করা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, আত্মীয়-স্বজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য, যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন মানুষেরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এ দিনে প্রিয় জগন্নাথপুর উপজেলাবাসী সহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
পবিত্র ঈদুল ফিতরে এটাই হোক সকলের অঙ্গিকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD