1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি পুলিশের খাঁচায় আটক

  • আপডেটের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৩১ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

নওগাঁর রাণীনগর থানা পুলিশ এক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৫) কে আটক করেছে ।
আজ সোমবার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

রবিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করা হয়। আটককৃত ওই দম্পতির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার এসআই কল্লোল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়।
অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়।
আটককালে তাদের হেফাজতে বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত দুইজনের বিরুদ্ধে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
সোমবার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD