1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ মান উন্নয়নে কাজ করে যাচ্ছি : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৪২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।
সোমবার (১৫ মে) সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সেমিনার ও মতবিনিময়ে তিনি এ কথাগুলি বলেন।

স্থানীয় সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন এবং তথ্য অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিচারপতি নিজামুল হক নাসিম বাস্তব ও ন্যায়সঙ্গত লেখনীর মাধ্যমে দেশের কাজে সাংবাদিকদের আরো বেশি করে নিয়োজিত থাকার আহবান জানিয়ে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন ।

তাই তিনি পেশাগত মান বাড়ানো ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। এ আচরণবিধি ও নীতিমালা মেনে সাংবাদিকদের কাজ করতে হবে।
পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রেস কাউন্সিল।

এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও প্রেস কাউন্সিলের তত্ত্বাবধায়ক মো.শাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো.মাসুদ খান, সুনামগঞ্জের পুলিশ সুপার মো.এহসান শাহ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি আল-হেলাল, মো.ইকবাল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD