1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

রাঙ্গুনিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ

  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৯০ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জগদীশ (৬৪) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড়ের বাচাশাহ নগর মহত্তরখীল পাড়া গ্রামের মৃত শশিন্দ্ররের ছেলে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে নিখোঁজ জগদিশকে উদ্ধারে কাজ করছেন। বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে নিজে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্বজনরা। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছে। ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস বলেছে, নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজে একটু সমস্যা হচ্ছে। আমাদের আগ্রাবাদে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD