1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

তাহিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে সভা

  • আপডেটের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৪৮ দেখা হয়েছে

 

মোঃ আমির হোসেন, তাহিরপুর :

কয়লা আমদানী কারক গ্রুপের অয়োজনে সীমান্তে অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২০মে) দুপুরে গ্রুপের বড় ছড়াস্থ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজেশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান (পিবিজিএম),
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমার এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ।
এ এলাকায় কোনো মিল ফ্যাক্টরী নেই। জন্মলগ্ন থেকেই এ এলাকার হতদরিদ্র অসহায় মানুষ কয়লা, বালু ও পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। আমি আশা করি আমার জনসাধারণ দেশের প্রচলিত আইন মেনে সবকিছু করবেন। প্রশাসন আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, পাটলাই নদীতে বিআইডব্লিউটি’র নামে কয়লা, চুনাপাথর পরিবহনকারী নৌকা থেকে জোড় পূর্বক টাকা আদায় করে। আপনারা সম্মিলিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD