1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

লোহাগড়া থানা পুলিশের অভিযান : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩৬২ দেখা হয়েছে

 

নড়াইল প্রতিনিধি ::

নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নাসির উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারী থানাধীন শ্যমপাড়া গ্রামের ঠাকুর দাস মন্ডলের ছেলে কিশোর মন্ডল(৩৬) ও খরম খালী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত পুলিং বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসাবে শনিবার (২০মে) বিকালে লোহাগড়া থানার এ এসআই ছদরুল আলম দায়িত্বরত এলাকায় টহলে বের হন।
এ সময় নিজস্ব সোর্সের মাধ্যমে তিনি জানতে পারেন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে।
তাৎক্ষণিক খবর পেয়ে এস আই সুজিত সরকার সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে তল্লাশীকালে আসামিদের কাছে থাকা স্কুল ব্যাগের মধ্যে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, অভিযানে স্কুল ব্যাগে থাকা ১ কেজি গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD