1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে তালহার আলমের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৯৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম।

আজ বৃহস্পতিবার (২৫ মে) জগন্নাথপুর পৌরশহরের টিএন্ডটি রোডস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে একটি নীল নক্সার ফলাফল প্রকাশ করে আমাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে।

পূর্ব থেকেই আমরা নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগ করেছিলাম।
তিনি বলেন, ভোট চলাকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গাড়ীর বহর নিয়ে মহড়া দিয়ে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
এতে আওয়ামী বাহিনীর মহড়ার কারণে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে ভয়ে প্রবেশ করেনি।
এছাড়া বিভিন্ন সেন্টারে প্রিজাইডিং কর্মকর্তারা নৌকার প্রার্থীর পক্ষপাতমূলক আচরণ করেন।
এমনকি আমাদের কয়েকজন এজেন্টকেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
বেলা ২ টা পর্যন্ত কাস্টিং ভোটের দ্বিগুণ ভোট উল্লেখ করে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তা একেবারেই অযৌক্তিক ।

যেখানে ভোটারদের তেমন কোন উপস্থিতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে আমি আইনী আশ্রয় নেবো। কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। জনগনকে সাথে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD