1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩২৮ দেখা হয়েছে

 

ঝিকরগাছা প্রতিনিধি:

তামাক নয়, খাদ্য ফলান এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট, পল্লী প্রগতি সংস্থা, পেন ফাউন্ডেশন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, স্বজন চক্র ও বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর আয়োজনে তামাকের কর, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা মোড়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ, শিশু একাডেমীর শিক্ষক সাজ্জাদ হোসেন রিপনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD