1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে সিলেটে চাঁদনি ঘাটের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী নির্মাণ প্রকল্পের উদ্বোধনে তারেক রহমান রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সুনামগঞ্জ ও সিলেট পিএডিএন এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫১৮ দেখা হয়েছে

 

সুনামগঞ্জ ও সিলেট পিএডিএন এর উদ্যোগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে সংঘাত নয়’ ঐক্যের বাংলাদেশ চাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে সুনামগঞ্জ জেলার দিরাই, জামালগঞ্জ, বিম্ভম্ভরপুর, শান্তিগঞ্জ জগন্নাথপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিশ্বনাথ, বালাগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দলের নেতারা তাদের উপজেলার রাজনৈতিক বিশ্লেষন তুলে ধরেন।
তাদের বক্তব্যে আশংকা প্রকাশ করে বলেন জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীিতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। তারা সকল দলের অংশ গ্রহণে শান্তিপূর্ণ সহিংসতা মুক্ত এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রত্যাশা করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ভিন্ন দলের নেতারা একে অপরের মূখ দেখেন না, পৃথিবীর সুপার পাওয়ার যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একসাথে বসতে পারছে না, সেখানে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে গঠিত সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি র মাধমে বিভিন্ন দলের নেতারা এক টেবিলে বসে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন এবং সহিংসতামুক্ত রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
তারা বলেন, আমরা আশা প্রকাশ করছি, রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে জাতিকে ভাল কিছু দিতে পারবো।

সুনামগঞ্জ জেলা পিএডিএন এর প্রধান উপদেষ্টা নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সুনামগঞ্জ পিএডিএন এর সমন্বয়কারী মিসবাহ উদ্দিন এবং সিলেট পিএডিএন এর সমন্বয়কারী ফজলুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুজ্জামান খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, গোলাপগঞ্জ উপজেলা বিএনিপর সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, দিরাই উপজেলা আওয়ামীলগের সহসভাপতি সিরাজ উদ দৌল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মরম আলী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোর্শেদ মিয়া, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফুলমালা, আওয়ামী লীগ সদস্য আমেনা খাতুন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলম, উপজেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির উদ্দিন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান সুজন, জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম সরদার, সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরীর কোষাধ্যক্ষ আবুল হোসেন, জগন্নাথপুরের অধ্যক্ষ ড. ম্ইনুল ইসলাম পারভেজ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ওসমানী নগর প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজমুল আলী রাজু, বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের প্রভাষক নাসরিন জাহান প্রমূখ।

সভায় আগামী ছয় মাসের কার্যক্রমের পরিকল্পনা করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসমুক্ত রাখতে ক্রাইসেস রেসপন্স টিম গঠন করা হয়।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসপিএল এর সহকারী ম্যানেজার আল আমিন মিয়া, সিলেটের আঞ্চলিক সমন্নয়ক মোজাম্মেল হক, হিসাব রক্ষক একে কুদরত পাশা ও সাইয়িদ আহমদ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD