1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহজাহান মিয়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৪৮৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মানবাধিকার ব্যাক্তিত্ব হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় গরীব, অসহায় ও দরিদ্র নানা শেণী পেশার নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) সকাল ৯ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামস্থ (পুরাতন থানার সামনে) প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে হাজারো নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণকালে হাজী শাহজাহান ফিরোজ তালুকদার বলেন, প্রতি বছরের এ দিনে আমি সাধারণ মানুষের আনন্দকে ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করে থাকি।
আমার বাবা মরহুম হাজী ফিরোজ মিয়া সাহেব জগন্নাথপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।তিনি জনসেবাকে এবাদত বলে মনে করতেন।
মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতেন। তিনি প্রতি বছর ঈদে সাধারণ মানুষকে ঈদ উপহার দিতেন এবং সাহায্য সহযোগিতা করতেন।
তারই ধারাবাহিকতা আমি রক্ষা করে চলেছি । বাবার স্বপ্ন বাস্তবায়নে আজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে যেতে চাই।
তিনি বলেন, মানুষের দোয়া ও ভালবাসা আমাকে অনুপ্রেরণা জোগায়, তাই সাধারণ মানুষকে নিয়ে প্রতি বছর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই।

ঈদবস্ত্র বিতরনকালে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ মিয়া, লন্ডন প্রবাসী মাখন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মির্জা মুহিবুর রহমান, দিলু মিয়া, জয়নাল আবেদিন প্রমূখ।
এ সময় হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের শিশু সন্তান সাদী ও সামী উপস্থিত এসব মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD