1. : admin :
  2. sdfadas@email.em : :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাদ উদ্দিনের পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

  • আপডেটের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫১৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা (রসুলপুর) গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা মোঃ ছাদ উদ্দিনের পিতা এলাকার প্রবীণ মুরব্বি হাজী মোঃ আছকর আলী (৮৮) আর বেঁচে নেই।
শুক্রবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে তাঁর সিলেটের কাজলশাহস্থ বাসভবন থেকে শহরের মাউন্ড এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঐদিন ভোর রাতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী সহ অশংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে শহরের কাজলশাহ এলাকা সহ গ্রামের বাড়ি লাউতলা রসুলপুরে শোকের ছায়া নেমে আসে।
শনিবার দুপুরে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে তাকে এক নজর দেখতে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার নানা শেণী-পেশার লোকজন ছুটে আসেন।
ঐদিন শনিবার বাদ আছর লাউতলা (রসুলপুর) ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর চাচাতো ভাই হাফিজ ক্বারী মোঃ নুরুল হক এবং মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছাদ উদ্দিন।
পিতার স্মৃতি চারণ করে ছাদ উদ্দিন বলেন, আমার পিতা একজন কোমল মনের অধিকারী ছিলেন। জীবনে কারো সাথে কোন খারাপ আচরণ করতে দেখিনি।
তিনি সব সময় মানুষ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তার পরও আমার বাবার কারণে কারো মনে যদি কোন দুঃখ বা কষ্ট থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।
তিনি তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে মরহুম হাজী মোঃ আছকর আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন তাঁর চাচাতো ভাই হাফিজ ক্বারী মোঃ নুরুল হক।

উক্ত জানাজায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


জানাজা শেষে তার মরদেহ যথাযথ মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জগন্নাথপুর (পূর্বপাড়) ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বাণীতে বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামীলীগ নেতা মোঃ ছাদ উদ্দিনের পিতা প্রবীণ মুরব্বি হাজী মোঃ আছকর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD