1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ডাকবাংলো সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ ঘোষণা, সংস্কার হবে বেইলি ব্রীজ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

জগন্নাথপুরে উপজেলা সদরের ডাকবাংলো সেতু দিয়ে মঙ্গলবার থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
তবে বিশেষ বিভেচনায় জরুরি সেবার গাড়িগুলো চলাচল করতে পারবে।

বিশেষকরে পূর্ব ও পশ্চিম পাড়ের সব ধরনের গাড়ী স্ব-স্ব অবস্থানে থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের নলজুর নদীর উপরে থাকা বেইলি ব্রীজ ও ডাক বাংলা সেতু নিয়ে উদ্ধুদ্ধ পরিস্থিতির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) মোঃ টিপু সুলতান, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক অমিত দেব প্রমূখ।

সভায় ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যাতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সি এ মার্কেট এলাকায় পানিতে তলিয়ে যাওয়া বিকল্প বেইলি ব্রীজ সংস্কার কাজ আজ মঙ্গলবার থেকে শুরু হবে বলে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD