1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে প্রধান শিক্ষক রুবি রাণী রায়ের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৯৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুবি রাণী রায়ের অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ২ টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রিংকর রায়ের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম লাল মিয়া, শিক্ষক-অভিভাবক কমিটির সহ-সভাপতি ডাক্তার সমর চন্দ্র সূত্রধর, বিদ্যালয়ের (নবাগত) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, শিক্ষিকা শিপ্রা রায় শিল্পী, নিলিমা দাস, মিতালী রায়, ফাহমিদা বেগম প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি রাণী রায় ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর।
তিনি চাকুরি জীবনে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট ছিলেন।
তিনি কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করতে প্রাণপন চেষ্টা ও যেভাবে ত্যাগ শিকার করেছেন তা অনেক শিক্ষকের পক্ষেই সম্ভব নয়।
নির্লোভ, নিরহংকারী ও সাদামনের মানুষ শিক্ষিকা রুবি রাণী রায় কর্মক্ষেত্রে অত্যান্ত সুনামের সহিত যেভাবে অবদান রেখেছেন সবাই তাকে আজীবন স্মরন রাখবে।

পরে ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

এসময় বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী ও স্কুলের নৈশ প্রহরী সুনীল দেবনাথ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD