1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায় : জিএম কাদের

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৯১ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায়। তারা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না। এ কারনেই, চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার সহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক বসাতে চায়। সেজন্যই দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার। এতে দেশ ও মানুষের কল্যাণে নেয়া উদ্যোগ বাঁধাগ্রস্থ হয়। পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নিজস্ব লোক নিয়োগ করলে সরকারের উপকার হয় না, এটাও সরকার বুঝতে চায় না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, পেশাজীবি সংগঠনগুলো করা হয় একটি উদ্দেশ্য থেকে। যেমন কখন কোন পণ্য আমদানী করতে হবে, কোন পণ্যের কত দাম হবে এবং ব্যবসায়ীরা কি পরিমান ব্যবসা করবে তা নির্ধারণে বানিজ্য মন্ত্রনালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেক্ষেত্রে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো হেল্পিংহ্যান্ড হিসেবে সহায়তা করতে পারে। এভাবে প্রতিটি সেক্টরের পেশাজীবী সংগঠনগুলো সরকারের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। সকল ব্যবসায়ী সংগঠন থেকে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে। আবার সরকার ইচ্ছে করলে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আলোচনা করতে পারে।
এতে সরকার প্রয়োজনীয় পণ্য আমদানীতে কর নির্ধারণ করা হবে বা কোন পণ্যে কর নির্ধারণ করা হবে না তা সিদ্ধান্ত নিতে সহজ হয়। কোন পণ্যে কর ছাড় দিলে জনগণ উপকৃত হবে তা সরকার বুঝতে পারে। পেশাজীবি সংগঠনগুলোতে কোন দল বা কোন মতের লোক নির্বাচিত হবে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে। দলের প্রতি আনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সাথে। সকল পেশাজীবী সংগঠন তৈরী করা হয় জনগণের কল্যাণের জন্য। পেশাজীবী সংগঠনের নেতারা নিরপেক্ষ ভাবে ভূমিকা রাখতে পারছে না।
কারণ সরকার সকল পেশাজীবী সংগঠন দলীয়কণের মাধ্যমে নষ্ট করেছে।

এখন সরকার যা বলছে, পেশাজীবী সংগঠনগুলো ইয়েস স্যার বলছে। জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে। অথচ, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিলো। এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে কিন্তু সরকার তা সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত।
এবার এফবিসিসিআই নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে, এটাকে সরকারের স্বার্থেই সম্পূর্ণ স্বাধীন করে দেয়া উচিত। এসময় এফবিসিসিআই এর বিজয়ী পরিচালক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন এ্যাশকে অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এফবিসিসিআই নির্বাচনে এত প্রতিকূলতার মাঝেও সালমা হোসেন এ্যাশ এর এই বিজয় নিঃসন্দেহে গৌরবোজ্জল। তিনি সালমা হোসেন এর উজ্জল ভবিষ্যত কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এসময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির কো – চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, এ্যড মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান এর উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া,মুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন,যুগ্ম সম্পাদক সুজন দে,মাশুকুর রহমান,মীর সামসুল আলম লিপ্টন,সাহনাজ পারভীন, কেন্দ্রীয় নেতা শফিকুল আজম মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD