1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের জনপ্রিয় সংগীত শিল্পী শাহ সুরত মিয়া আর বেঁচে নেই : দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের জনপ্রিয় সংগীত শিল্পী ও সিলেট বেতারের নিয়মিত শিল্পী শাহ মোঃ সুরত মিয়া (৭০)আর বেঁচে নেই। ইন্না-লিল্লাহি.. রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী সহ অশংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শিল্পী শাহ সুরত মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ বুধবার সকাল ১০ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর খবরটি প্রথমে এলাকায় নিশ্চিত করেন তার দির্ঘদিনের সহকর্মী ও জগন্নাথপুর বাউল কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুল পরান।
পরে তাকে একনজর দেখতে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর (বরাখা মোল্লাবাড়িতে) তার ভক্ত, আশেকান, দীর্ঘদিনের সহকর্মী, গ্রামবাসী সহ উপজেলার নানা শেণী-পেশার মানুষ ভীড় জমায়।
বিকেল সাড়ে ৫ টায় কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।
পরে তাকে মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
খ্যাতিনামা শিল্পী শাহ সুরত মিয়া একাধিকবার সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্নভাবে কৃতিত্ব অর্জন করেন এবং পুরস্কার ও সম্মাননায়ও ভূষিত হন।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ নানা শেণী-পেশার মানুষ ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD