1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

বিক্রি হয়ে যাওয়ার মত লোক আমি নই– জি এম কাদের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫৯৬ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

বিক্রি হয়ে যাওয়ার মত লোক আমি নই। ইউটিউবে কেউ একজন প্রচার করেছে আমি নাকি বিক্রি হয়ে গেছি। এ কথাটা আমাকে আহত করেছে। এটা মোটেই কাম্য নয় বলে
মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, অর্থ বা ক্ষমতার লোভে আমি কখনোই বিক্রি হতে পারি না।
২৫ বছর চাকরি করেছি, চাকরির শেষ ১০ বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি।
এর মধ্যে শেষের দুই বছর আমার হাত দিয়ে দেশের সম্পূর্ণ পেট্রোলিয়াম দ্রব্য ক্রয় করা হতো। অবৈধ টাকা-পয়সার অর্জনের সুযোগ ছিল আমার, আমি কখনওই তা করিনি।

বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ২৮ বছরের রাজনৈতিক জীবনে, ২০ বছর এমপি, ৫ বছর দুটি মন্ত্রণালয় চালিয়েছি। আমি বিক্রি হবার লোক নই, আমি দল ও দেশ এবং জাতির কথা চিন্তা করি। আমার কাছে এর চেয়ে বড় কিছু হতে পারেনা।

তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারত একটি শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন চায়। তারা চায় নির্বাচনের আগে ও পরে যেনো কোন সহিংসতা না হয়

কে ক্ষমতায় আসবে বা কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে ভারতের কোন বক্তব্য নেই। তারা মনে করে এসব বিষয় ঠিক করবে দেশের জনগণ, এগুলো বাংলাদেশের নিজস্ব ব্যাপার। ভারত চায়, বাংলাদেশ ও ভারতের সাথে দ্বি-পাক্ষিক বিষয়গুলোতে যেনো কোন ব্যাঘাত না ঘটে।

বাংলাদেশে ভারতের বিনিয়োগ বা স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে তাই তারা কখনওই চায় না বাংলাদেশে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক।
আসলে জাতীয় পার্টির সাথে সু-সম্পর্ক বজায় রাখার বিষয় নিয়েই কথাবার্তা হয়েছে ভারত সরকারের সাথে।

এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ও জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD