1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

বদল হলো চোরের ভিটা”সহ ৩ প্রাথমিক বিদ্যালয়ের নাম

  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নৈতিবাচক নাম পরিবর্তন শুরু করেছে।

নামগুলোর মধ্যে প্রথমে নেত্রকোণার পূর্বধলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম করণ করা হয়েছে “আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সুনামগঞ্জের জামালগঞ্জের জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম “রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মৌলভীবাজারের সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে “মতিনলভী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার ৩১ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এক সভায় প্রথম ধাপে এই তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।

সচিব ফরিদ আহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটূ ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত, যা শিশুর রুচি, লজ্জাবোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়।

এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।

পর্যায়ক্রমে দেশব্যাপী এ রকম নেতিবাচক নাম পরিবর্তন করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD