1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে পুষ্টি, খাদ্য ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ দেখা হয়েছে

আমির বিন জামসেদ :

দেশে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ’পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন”শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর ) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক ২ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশারফ হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ জেলার প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার রাজন আকন্দ,

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন খাঁন জানান , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন বর্তমানে যেসব আবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদেরই করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD