1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে তালামীযের আঞ্চলিক শাখার উদ্যোগে বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ দেখা হয়েছে

আমির বিন জামসেদ, জগন্নাথপুর :

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উত্তর জগন্নাথপুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী ও নির্বাহী সদস্য মোঃ সাহিনুর রহমানের বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৮ (সেপ্টেম্বর শুক্রবার) রাত ৮ টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উত্তর জগন্নাথপুর তালামীযের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়ার পরিচালনায় পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের জাহিদুল ইসলাম ইকবাল।
অত্র শাখার সহ সভাপতি জাবেদ নুরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু আইয়ুব আনছারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ তারিছ আলী।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক কামিল আহমদ ও ব্যবসায়ী রোমান মিয়া, জগন্নাথপুর পৌর শাখা তালামীযের সভাপতি ইমরান খাঁন, জগন্নাথপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাহিম আহমেদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জগন্নাথপুর আঞ্চলিক শাখার সহ সভাপতি জাবেদ নুর খাঁন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুহাগ, সহ সাধারণ সম্পাদক মো আলী নুর, সহ সাংগঠনিক সম্পাদক মো জিলু মিয়া, প্রচার সম্পাদক মো জামসেদ আহমেদ, সহ প্রচার সম্পাদক মো সুজন মিয়া, অফিস সম্পাদক মো জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক মো ফয়জুল মিয়া, সহ প্রশিক্ষণ সম্পাদক মো লিকন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো শাহিনুর রহমান, সহ তথ্য ও যোগাযোগ সংগঠনিক সম্পাদক মো আক্তার হুসেইন, নির্বাহী সদস্য মো সাগর মিয়া, মো গোলাম রাব্বি, মিলন মিয়া, জিলাল মিয়া, ইসমাইল আহমদ, জাহিদুর রহমান, ফাহিম মিয়া, জুনেদ মিয়া, বাছির মিয়া, ইব্রাহিম মিয়া প্রমুখ।
পরে তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবু আইয়ুব আনছারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD