1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নলডাঙ্গায় পিস্তল ঠেকিয়ে পেঁয়াজ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

নাটোরের নলডাঙ্গায় পিস্তল ঠেকিয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
২৩ শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ নলডাঙ্গা সড়কের বাঁশভাগ আলমের মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাফানিয়া থেকে জাহাঙ্গীর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে হেলমেট পরা ৪ থেকে ৫ জন যুবক জাহাঙ্গীরের পথরোধ করে।
পরে জাহাঙ্গীরের মাথায় পিস্তল ঠেকিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে তার কাছে থাকা দুই লাখ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল থেকে নলডাঙ্গা থানা পুলিশ পিস্তলের একটি ম্যাগজিন কুড়িয়ে পেয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD