1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪২ দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

র‌্যাব বাংলাদেশের জনগণের আস্থা এবং ভরসার অন্যতম একটি বাহিনী। গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে থাকেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের সদস্যরা।
তারই ধারাবাহিকতায় দিনাজপুরের শীর্ষ এক মাদক কারবারিকে ৫৮০ বোতল ভারতীয় এমকেডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ ক্রাইম প্রিভিশন কোম্পানি-১ দিনাজপুরের একটি চৌকস রোবাস্ট টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর দিনাজপুর জেলার বিরল এলাকায় মহাসড়কে রোবাস্ট পেট্রোল টহল ও চেকপোস্ট করা কালে সন্দেহজনক মোটরসাইকেল চালককে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেলের ছিটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় বস্তার মধ্যে রক্ষিত বিপুল পরিমাণ (৫৮০বোতল) আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় তৈরি এমকেডিল উদ্ধার করে।
এমকেডিল গুলোর আনুমানিক মূল্য ১১, ৮৮,০০০(এগারো লক্ষ আটাশি হাজার) টাকা।
ঘটনার সাথে জড়িত দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর এলাকার মৃত: হুমায়ুন রেজার ছেলে কামরুজ্জামান রাসেল (৩৪) কে মোটরসাইকেল সহ এ সময় আটক করা হয়।
র‌্যাবের তথ্যের ভিত্তিতে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে নিষিদ্ধ সর্বনাশা মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
তারা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাদক কারবারী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে এমকেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে।
ধৃত আসামির বিরুদ্ধে দিনাজপুরের বিরল থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD