1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

  • আপডেটের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০২ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম মতিউর রহমানকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নূর মোহাম্মদ জুয়েল এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সরকারি টিচার্জ ট্রেনিং কলেজ সিলেট ড. দিদার চৌধুরী, ৩ নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, ট্রাস্টি সিলেট হার্ড ফান্ডেশন আব্দুস সোবহান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মোঃ আবদাল মিয়া, শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী গোলাম রব্বানী রুনু, শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী শওকত আলী, সহকারী শিক্ষক হারুণ অর রশীদ, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, প্রাক্তন ছাত্র আক্তার মিয়া, প্রাক্তন ছাত্র শায়েখ আহমদ, প্রাক্তন ছাত্র কামরান আহমদ, ফাহিম হোসেন, ও ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল মুকিত ফারদিন সহ আরও অনেকেই।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এক শিক্ষার্থী । অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আদর্শ মানুষ, বহুগুণের অধিকারী শিক্ষক সমশের আলী শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন। তাঁর ছাত্র শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সফল শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন। এতে স্কুলের সুনাম জগন্নাথপুর সহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, সদাচারী, সত্যের দিশারী শিক্ষক এস এম মতিউর রহমানের কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক এস এম মতিউর রহমানকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ অর্থ সহ ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD