1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে বিএনপি মিছিলে পুলিশে বাঁধা: হামলা পাল্টা হামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি মিছিলে পুলিশের বাঁধা। ঘটনা স্থলে বিএনপি পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া। সংঘর্ষেও মধ্যে বিএনপির নেতাকর্মীকে ছত্র ভঙ্গ করতে গুলি ও টিয়ারসেল নিক্ষেপ।
জানাযায়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) উপজেলার পৌর সদরের মাদ্রাসা পয়েন্ট এ বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাঁদ মাষ্টারের নেতৃত্বে আতাউর রহমান, নিজাম উদ্দিন, জামাল আহমদ, লুৎফুর রহমান, সৈয়দ মোছাব্বির মিয়া, মুহিবুর রহমান, কদ্দুছ মিয়া, এড: মল্লিক মঈন উদ্দিন সোহেল, মো: আহানুর করিম, আবুল হাসিম ডালিম শতাদিক বিএনপির নেতাকর্মী সহ সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল বিএনপির মিছিলের সাথে যুক্ত হয়ে মিছিলে মিছিলে একাকার হয়ে যায় পুরো এলাকা। এ সময় থানার এস আই মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে এস আই মো: শাহিন মিয়া, কন্টেসটেবল সালেহ আহমদ, হারুন মিয়া, আবু নাসের, উত্তম কুমার রায়, আলী আসকর সহ একদল পুলিশ বিএনপি মিছিলে হামলা করে মিছিলকে ভঙ্গ করে দেয়। এক সময় পুলিশ ও বিএনপির মধ্যে দাওয়া পাল্টা দাওয়া মত ঘটনা ঘটে। বিএনপির মিছিল লক্ষ করে গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয় , এ সময় বিএনপির লোকেরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে জবাব দেয়।
মিছিলে হামলার ব্যাপারে জানতে উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাঁদ মাষ্টার জানান, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছিলাম কোন প্রকার উস্কানি ছাড়া অবৈধ সরকারের পুলিশ বাহিনি আমাদের উপর হামলা করে। এতে আমাদের নিজাম উদ্দিন, জামাল আহমদ, লুৎফুর রহমান, সৈয়দ মোছাব্বির মিয়া, মুহিবুর রহমান, কদ্দুছ মিয়া, এড: মল্লিক মঈন উদ্দিন সোহেল সহ সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও শতাদিক নেতাকর্মী আহত হয়। আমরা হাতের পাশে থাকা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে জবাব দিয়েছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই এস আই মো: হুমায়ুন কবির জানান, কোন প্রকার ঘোষনা ছাড়া বিএনপি মিছিল করছিল। আমরা বাঁধা দিতে গেলে উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাঁদ মাষ্টারের নেতৃত্বে আতাউর রহমান, নিজাম উদ্দিন, জামাল আহমদ, সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান সহ আরো অনেকেই আমাদের উপর হামলা চালায়। আমরা আত্নরক্ষার জন্য গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করি। এ সময় আমাদের এস আই মো: শাহিন মিয়া, কন্টেসটেবল সালেহ আহমদ, হারুন মিয়া, আবু নাসের, উত্তম কুমার রায় অনেকেই আহত হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD