1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর ইয়াং স্টারের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা, নতুন দায়িত্বে: জয়নুর-জুয়েল

  • আপডেটের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৭ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা শহরের একটি অভিযাত পার্টি সেন্টারে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে, জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি নুর আহমেদ যুক্তরাজ্যে চলে যাওয়ায় সংগঠনের গতিশীল কার্যক্রমকে ধরে রাখতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক জয়নুর আহমদকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাংবাদিক জুয়েল আহমদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রতিষ্ঠাতা এমদাদ হক।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিত, তথ্য বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তানভীর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খোকন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক সোলেমান আহমদ নাঈম প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD