1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

শাহরাস্তিতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ৩

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৮২ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগী বহনকারী পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো ৩ যাত্রী।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ও আব্দুর রব শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন- কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলী।
চালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামে। ঠিক ওই মুহুর্তে কচুয়া অভিমুখী পিকআপ ভ্যানটি কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
এ সময় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD