1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৮৩ দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাগঞ্জ জেলার সীমান্ত এলাকার রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত “জিরো টলারেন্স” নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর। এছাড়াও সম্প্রতি বিজিবি মহা-পরিচালক মহোদয় সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক চোরাচালান এ প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন।
মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক গত ১ মার্চ ২০২৩ হতে মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত ১১৩ জন আসামীসহ আনুমানিক ৬৩ কোটি টাকার চোরাচালানী দ্রব্য এবং মাদক আটক করা হয়।
ইতোমধ্যে শিবগঞ্জ ও ভোলাহাট থানায় বিজ্ঞ আদালতের আদেশে মাদক ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট মাদকদ্রব্য অদ্য ৩০ মার্চ ২০২৪ তারিখ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ফেন্সিডিল, বিদেশী মদ, ইয়াবা, হোরোইন, নেশা জাতীয় ইনজেকশন এবং ভারতীয় বিড়ি তৈরীর মসলা ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি রিজিয়ন কমান্ডার রংপুর রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ সেক্টর কমান্ডার রাজশাহী, লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবি এম অধিনায়ক রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), আবুল কালাম শাহিন, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং রহনপুর ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD