1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

প্রতাপকাটির কৃতি সন্তান রাসেল গাজীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের মধ্যস্থ গ্রাম প্রতাপকাটি গ্রামের কৃতি সন্তান মোঃ আইয়ুব আলী গাজীর পুত্র তরুণ সমাজসেবক মোঃ রাসেল গাজীর উদ্যোগে মরহুম আত্মীয়-স্বজন, দাদা,দাদি ও মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৩০শে মার্চ) ফুলতলা নামক মোড়ে হাজারো রোজাদারের উপস্থিতিতে ডাঃ আলহাজ্ব মোঃ ওহাব আলী গাজীর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছার) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ অহেদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, তালা মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম খোকন, সুন্দরবন পিটিডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা শিমুল বিল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,গদাইপুর ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, হরিঢালী ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মোজাফফার হোসেন প্রমুখ৷ আলোচনাসভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ্ব মোঃ আবুল হোসেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD