1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার

জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গ্রামের মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে সভা

  • আপডেটের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৭৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (শাহপুর) গ্রামে ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন অপ-প্রচার চালিয়ে গ্রামের মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মে) বিকেল ৩ ঘটিকার সময় হবিবপুর (শাহপুর) গ্রামবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত গ্রামের সালিশী ব্যক্তিগন বলেন, হবিবপুর শাহপুর গ্রামের প্রবাসী হাজী মোঃ আবুল জব্বার মিয়া গং ও ছাদিকুল মিয়া গং এর মধ্যে ঘটে যাওয়া ভূমি সংক্রান্ত বিরোধটি উভয়ের উপস্থিতিতে স্থানীয় কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসা করে দেন।
তারপরও ছাদিকুল মিয়া গং ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এলাকায় আতংক সৃষ্টি করেন। তার এহেন বিভিন্ন কার্যক্রমে গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। বক্তারা বলেন, হবিবপুর শাহপুর এলাকায় মানবাধিকার লঙ্গনের মতো কোন ঘটনা ঘটেনি।
এর পরেও তিনি একটি সংস্থায় অভিযোগ করেন।
তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত না করে ঢাকার একটি সংস্থার প্রতিনিধিদল সম্প্রতি হবিবপুর (শাহপুর) এলাকায় এসে একটি অভিযোগের তদন্ত করায় গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রতিবাদ সভায় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন সহ গ্রামের প্রবীন মুরব্বি আমরু মিয়া, সালিশী ব্যাক্তি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলী, সালিশী ব্যাক্তি সাজিদুর রহমান, আব্দুল হান্নান, সাজন মিয়া, আলী নূর, কবির উদ্দিন,আব্দুল হামিদ,শামীনুর রহমান, সেলিম আহমদ, জামাল মিয়া, আবুল হোসেন রাব্বি, তারেক মিয়া, হাফিজ মিয়া , আব্দুল মতিন সহ উপস্থিত গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ অনেকেই বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD