1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

বিদেশে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের মানববন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৯৫ দেখা হয়েছে

বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করা, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে নগরীর সিলেট টিলাগড় পয়েন্টে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট টিলাগড় এর ছাত্রলীগ সভাপতি মুবাসির এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রোহিত কোমারের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, জাহিদ মিয়া, মারুপা উদ্দিন, আমান মিয়া, ফরহাদ, সৌরভ রায়, বিপিন সাহা, মাহিদ মিয়া, সুব্রত রায়, আদাহ রহমান,শাকিল মিয়া, মামুন মিয়া, সাব্বির রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় দেশবিরোধী চক্র দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হামিদ মিয়া নামে এক বিএনপির কুলাঙ্গার ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি হামিদ নেতৃত্বে একটি চক্র মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে ঐ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD