1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে লন্ডন প্রবাসী ছাত্র নেতা হাসান আহমদ এর বাড়িতে হুমকি ও ভাংচুর

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৯ দেখা হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সহকারী সাধারণ সম্পাদক ও জাস্টিস ফর ভিক্টিমস ইউকের সহকারী সাধারণ সম্পাদক,ইউকে বি এন পি ও ক্যাম্ব্রিজ বি এন পি সাখার সদস্য হাসান আহমদ।

দীর্ঘ দিন ধরে বর্তমান সরকারের অবৈধ ক্ষমতা দখল ও সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠীর বেপরোয়া, কতৃর্ত্ববাদী ও জুলুমবাজের বিরুদ্ধে একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হরণ করার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকরায় হাসান আহমদের পরিবারে হুমকি ও ভাংচুর করেছে ছাত্রলীগ।

জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের নেতারা শুক্রবার (৩মে) সন্ধ্যায় তার বাসায় গিয়ে অনেক জিনিসপত্র ভাংচুর করেছে এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলছে, হাসান আহমদ লন্ডনে মিটিং মিছিল ও অনলাইনে বর্তমান সরকার তথা আওয়ামী লীগের বিরোধিতা করে লেখালেখি করতেছে। তাকে অনেক নিষেধ করার পরও আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলতেছে ,তাকে যদি আমরা ধরতে পারি কেটে টুকরো টুকরো করবো।

আর বেশি বারাবাড়ি করলে তোমাদেরকে দেখে নেবো। তারা আরো বলছে, যদি সে দেশে ফিরে আসে তাকে খুঁজে বের করে হত্যা করবো। এই নিয়ে ছাত্রলীগের নেতারা বিশেষ করে সৈয়দ মমশেদ,সিদ্দিকী তাহমিদ সহ তার সহকারীরা কয়েকবার বাসায় হুমকি দেয়।

বিশেষ করে গতকাল সন্ধায় হাসান আহমদের বাসায় গিয়ে ভাংচুর করে হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা, এতে পরিবারের সদস্যরা খুব বিপদের মুখে আছে।

এ বিষয়ে স্থানীয় পুলিশকে জানালে তারা গুরুত্ব না দিয়ে উল্টো পাল্টা কথা বলতেছে বলে জানা যায় হাসান আহমদের পরিবারের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD