1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ঈদুল আজহা উপলক্ষে ফ্রেন্ডস্ ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২১৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঐতিয্যবাহী সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব দীর্ঘ দিন ধরে অত্র এলাকায় আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। গরিব, দু:খী মেহনতী মানুষের সেবা সহ শিক্ষা, বিশুদ্ধ পানির ব্যবস্থার ও উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা প্রত্যেক বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শতাদিক গরিব, দু:খী ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪জুন) বিকালে ফ্রেন্ডস্ ক্লাবের অফিসে ক্লাবের সহ সভাপতি শিপন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ আহমদ মুন্না পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের দাতা সদস্য ইউকে প্রবাসী হাজী রাজা মিয়া, ক্লাবের দাতা সদস্য ইউকে প্রবাসী মো. আরজু মিয়া, দাতা সদস্য আমান উদ্দিন লেচু, ক্লাবের দাতা সদস্য ইউকে প্রবাসী খালেদ আহমদ, উপদেষ্টা সদস্য হাজী আকমল হোসেন, রাজীব তালুকদার, গোলাম সারোয়ার, সাংবাদিক গোবিন্দ দেব, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মহসিন আহমেদ, সাধারন সদস্য সৌদি প্রবাসী শেখ কাশেম, ক্লাবের সাবেক সভাপতি জুনেদ আহমদ, সাবেক সহ সাধারন সম্পাদক সুজন আহমদ প্রমুখ।

এ সময় ক্লাবের সহ সভাপতি আলী নুর রহমান, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি রুবেল আহমদ, অর্থ সম্পাদক মিজান আহমদ, সহ অর্থ সম্পাদক লিকছন মিয়া, ক্লাবের সদস্য রাজিব আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD