1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে রানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক রানীগঞ্জের কৃতি সন্তান হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬জুন) রানীগঞ্জ বাজারে সংগঠনের পরিচালক মাওলানা মুফতি তোফায়েল আহমদ কামরান এর সভাপতিত্বে কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা রেজাউল করীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী তালুকদার, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মস্তফা আল হুসাইন, সদস্য আব্দুর রকিব, মাওলানা রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়নের, গন্ধর্বপুর, সুবিধপুর, নারিকেল তলা, কুবাজপুর, ইছগাও, আছিমপুর, ঘোষগাও, নোয়াগাঁও, বাগময়না তাজপুর সহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD