1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার

জগন্নাথপুর পৌর তালামীযের কাউন্সিলে মাহিম সভাপতি ও মান্নান সম্পাদক নির্বাচিত

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৮৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার বাদ আসর (৫ জুলাই) শহরের মিতালী রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ও দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন ও সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ রাজু, অর্থ সম্পাদক এইচ এম আব্দুল বাসিত, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, সুনামগঞ্জ জেলা তালামীযের অফিস সম্পাদক সাইদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্না।

কাউন্সিলে সংগঠনকে আরো বেগবান করার লক্ষে সর্বসম্মতিক্রমে মাহিম আহমদ-কে সভাপতি ও আব্দুল মান্নান-কে সাধারণ সম্পাদক এবং সুলেমান আহমদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন, সহ-সভাপতি এম আর শাহিন, আইনুদ্দিন, আফাজ্জুল হুসেন, সহ-সাধারণ সম্পাদক তাহের আল-হামিদ, জাবেদ হোসেন, সহ-সাংগঠনিক জাহেদুল ইসলাম জাহেদ, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক সাজন মিয়া , সুমন আহমদ ভূইয়া, অর্থ সম্পাদক শাওন আহমদ, অফিস সম্পাদক আহসান মাহদী আলবাব, সহ-অফিস সম্পাদক আন্জুম আহমদ তুহিন, জাবেদ নুর, প্রশিক্ষণ সম্পাদক তানভীর মিয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক জমসেদ মিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নয়ন আহমদ, সহ-শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়াছ আলী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান , সদস্য, ইকতিয়ার হোসেন, শাহিনূর রহমান, আল আমিন, ইকবাল হুসেন মিলাদ, আতিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD