1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা

  • আপডেটের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২২৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
মুখে বাঁশি নিয়ে দুহাত মেলে ধরে ঈশারায় সুনামগঞ্জের জগন্নাথপুরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় এবং সড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য মাঠে নেমেছেন তারা।

বুধবার (৭আগষ্ট) সকাল থেকে উপজেলা আনসার কমান্ডার রাকিবুর রহমান রাকিব ও আনসার সদস্য গোলজার আহমদ জগন্নাথপুরের প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তারা জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা ট্রাফিক কন্ট্রোলে শহরের ব্যস্ততম মোড়ে তারা দায়িত্ব পালন করছেন।

জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় শ্রদ্ধাশীল। জনগণের পাশে থেকে জনবাহিনী হিসেবে এ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতার আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD