1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

দেশের নব-নিযুক্ত প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১১ আগস্ট) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শপথ বাক্য পাঠ করান।
তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
শনিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ঐদিনই সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইন ও বিচার শাখার উপ-সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন।
শপথ গ্রহণের তারিখ থেকে এই আদেশ কার্যকর করা হবে।

এর আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন ‘সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্তা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রসঙ্গত: সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর একই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও ৫ বিচারপতি পদত্যাগ করে শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD