1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে’র ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২১৫ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে দেশ ও প্রবাসীদের দেয়া অনুদানের টাকায় কেনা উপহার সামগ্রী দেশের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন জগন্নাথপুরের ছাত্র সমাজ।

জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের জন্য জগন্নাথপুরের ছাত্র সমাজ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর্থিক অনুদান সংগ্রহ করেন।
সেই আমানত রক্ষায় শিক্ষার্থীরা গত তিন দিন ধরে ফেনী জেলার সদর উপজেলার পাইকগাছা ইউনিয়নের আস্কর ও ভাস্কর্য গ্রামসহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজির হাট, সোনাইমুড়ি উপজেলার দুর্গম অঞ্চল অম্বরনগর সহ বিভিন্ন গ্রাম ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিজ হাতে এই উপহার সামগ্রী বন্যা আক্রান্ত মানুষের মাঝে বিতরণ করেন।
বিতরণকালে ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ আলি আকবর, ঝুমেন আহমদ, তাহের আল হামিদ, মোঃ শাহিনুর রহমান, নুর আলম জনি, মোঃ মুরাদ আহমদ, কামরুল ইসলাম, শাহরিয়ার নাফিজ জিতু, ইয়াকুব মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD